বগুড়ায় তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর থানা পুলিশ গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার কৈচড় গ্রামের ফাঁকা মাঠ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া সদর ও কাহালু থানার সীমান্তবর্তী এলাকা কৈচড় গ্রামের ফাঁকা মাঠে ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশে খবর দেয়। দুপুর দেড়টায় সদর থানার পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। লাশের গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ছিল। পুলিশের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা ওই তরুণীকে মাঠের মধ্যে শ্যালো মেশিনের ঘরে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাঁকে হত্যা করা হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’