বগুড়ায় তারেক রহমানের ‘জন্ম উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে আট দিনব্যাপী ‘জন্ম উৎসব’ পালনের ঘোষণা দিয়েছে বগুড়া জেলা বিএনপি। গতকাল বুধবার বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কের টিএমএসএস নারী বিপণিকেন্দ্র মিলনায়তনে সংবাদ সমেঞ্চলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।জেলা ও উপজেলা বিএনপির সাবেক কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে এটা তারেক রহমানকে খুশি করা এবং জেলা বিএনপির বর্তমান নেতৃত্বের দলীয় মনোনয়ন বাগানোর কৌশল। তবে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সমালোচকদের এমন দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘আধুুনিক বগুড়ার উন্নয়নের সঙ্গে তারেক রহমানের অবদান ও সঞ্চৃতি মিশে আছে। তাই বগুড়ায় আট দিন ধরে তাঁর জাঁকজমকপূর্ণ জন্ম উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উৎসবে বগুড়াবাসীর জন্য নানা চমক অপেক্ষা করছে।’সংবাদ সমেঞ্চলনে জানানো হয়, ২০ নভেম্বর তারেক রহমানের ৪৮তম জন্মদিন। এ উপলক্ষে এবার ১৫ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে জমজমাট জন্ম উৎসব পালন করা হবে।১৫ নভেম্বর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে গণরোজা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে উৎসবের কর্মসূচি শুরু হবে। পরের দিন শহরের টিটু মিলনায়তনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা হবে। ১৭ নভেম্বর শহরের সাতমাথা চত্বরে রক্তদান কর্মসূচি এবং শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম চলবে। ১৮ নভেম্বর টিটু মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৯ নভেম্বর পৌর পার্কে সাঁতার প্রতিযোগিতা ও ২০ নভেম্বর আলতাফুন্নেছা খেলার মাঠে উৎসবের মূল অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ নভেম্বর বগুড়ার ১২টি পৌরসভা ও ১২০টি ওয়ার্ডে জন্মদিনের কেক কাটা হবে। ২২ নভেম্বর কেক কাটা হবে ১২টি উপজেলা ও ১০৮টি ইউনিয়নে। সংবাদ সমেঞ্চলনে এই কর্মসূচি তুলে ধরেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এ সময় সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।সুশাসনের জন্য নাগরিক—সুজন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক সুব্রত কুমার বলেন, ‘কোনো রাজনৈতিক দলের একজন নেতার আট দিন ধরে জন্ম উৎসব পালনের এ সংস্কৃতি শুদ্ধ রাজনৈতিক চর্চার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। বিএনপির দেখাদেখি অন্য দলগুলোও দলীয় প্রধানদের জন্মদিন পালনে এমন সংস্কৃতিতে ঝুঁকবে। এ ধরনের সংস্কৃতি থেকে সব দলেরই বেরিয়ে আসা দরকার।’