বগুড়ায় তিন মণ গাঁজা উদ্ধার, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের কাছে শাজাহানপুর উপজেলার বনানী থেকে গতকাল সোমবার তিন মণ ১০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়।আটক হওয়া দুজন হলেন পিকআপটির চালক লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দুলালী বাজার এলাকার সাহাবুদ্দিনের ছেলে রুবেল (২৪) এবং একই জেলার আদিতমারী উপজেলার গুড্ডিবাড়ী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রুবেল (১৪)।শাজাহানপুর থানার ওসি রিয়াজউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানকে বনানী পর্যটন মোটেলের সামনে আটক করে। এটি সিরাজগঞ্জে যাচ্ছিল। সেখান থেকে বস্তাভর্তি গাঁজা উদ্ধার এবং ওই দুজনকে আটক করা হয়।