বগুড়ায় দুই ইটভাটা মালিককে ১৪ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলি জমি ধ্বংস করে ইটভাটা গড়ে তোলার অপরাধে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় দুই ব্যক্তিকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।গত রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী ভাটার মালিক আরিফুর রহমান এবং রাশেদুল আলমকে এই অর্থদণ্ড দেন।উপজেলার জামালপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে প্রায় ১৮ একর কৃষিজমির মাটি কেটে ইটভাটা দুটি গড়ে তোলা হয়। এ বিষয়ে এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করে।