বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় সিমেন্ট ও পাথরবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিমেন্টবাহী ট্রাকটির চালক তারা মিয়া (৩৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাথরবাহী ট্রাকের চালক ও সহকারী।
নিহত ট্রাকচালক তারা মিয়া দিনাজপুর সদর উপজেলার গুট্টিগ্রামের বাসিন্দা ছিলেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাকিম বলেন, মহাসড়কের নয়মাইল এলাকার রাজীব ফিলিং স্টেশনের সামনে সিমেন্ট ও পাথরবাহী বিপরীতমুখী দুটি ট্রাকের সংঘর্ষ হয়।