বগুড়ায় দুই প্রার্থীর জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে আজ বুধবার ১নং ওয়ার্ডের দুজন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরুজুল ইসলাম। তিনি বলেন, কাউন্সিলর প্রার্থী মো. ফজলুল রহমান ও মো. আবুল কালাম আজাদ ওয়ার্ডের হাজীপুর এলাকার বিভিন্ন দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে নির্বাচনী প্রচারণার পোস্টার লাগান। এতে পৌরসভা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হয়েছে। দুই প্রার্থীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।