বগুড়ায় দুই যুবককে শ্বাসরোধে হত্যা
বগুড়ায় অজ্ঞাতপরিচয় দুই যুবককে শ্বাস রোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদরের চালিতাবাড়ী গ্রামসংলগ্ন নূরুলের বিল এলাকার আলুখেত থেকে গতকাল বৃহস্পতিবার তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।এলাকাবাসী জানান, স্থানীয় এক ব্যক্তি গতকাল সকালে মাঠে কাজ করতে গিয়ে ওই আলুখেতে দুটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মুহূর্তের মধ্যে শত শত নারী-পুরুষ সেখানে ভিড় জমায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে। একজনের পরনে লুঙ্গি ও জ্যাকেট (২৮) এবং অপরজনের পরনে ফুল প্যান্ট ও জ্যাকেট (২০) ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁদের শ্বাস রোধ করে হত্যা করেছে। সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) আরিফুর রহমান মণ্ডল জানান, ওই দুজনকে হত্যার আগে সেখানে ধস্তাধস্তি হয়েছে। যেখানে লাশ পড়ে ছিল সেখানে সে ধরনের আলামতই পাওয়া গেছে। দুটি পিস্তল উদ্ধারবগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়ক এলাকার নামাবালা থেকে বুধবার রাতে বিদেশি দুটি নাইন এমএম পিস্তল ও চারটি গুলি উদ্ধার করেছে পুলিশ। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।