প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে গতকাল সোমবার বগুড়ায় দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হলো চেঞ্জস দ্য গেম রোড শো। বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজমাঠে বিপুল শিক্ষার্থীর উপস্থিতিতে এই গেম শো অনুষ্ঠিত হয়। এতে ছয়জন বিজয়ী হয়েছেন।গতকাল সকালে সরকারি শাহ সুলতান কলেজমাঠে অনুষ্ঠিত গেম শোতে ক্রিকেট খেলে প্রথম হন সুমন, দ্বিতীয় মালেক ও তৃতীয় হন জাহিদুল। এ ছাড়া আরও তিনজন বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ যোগেন্দ্র কুমার মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ শামীমা ফেরদৌস। পুরো গেম শো পরিচালনা করেন বন্ধুসভার সাইফুল ও সোহেল।