বগুড়ায় নিজ পিস্তলের গুলিতে ওসি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন (৩৮) বগুড়া শহরের নামাজগড় এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে গতকাল বৃহস্পতিবার রাতে নিজ পিস্তলের গুলিতে মারা গেছেন। পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন, নাকি কেউ তাঁকে গুলি করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ওসি জাকিরের স্ত্রী লিপি দাবি করেছেন, দাম্পত্য কলহের জের ধরে তাঁর স্বামী নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করেন। সঙ্গে সঙ্গে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।জাকির হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি এ কে এম খালেকুজ্জামান বলেন, ওসি জাকিরের পিস্তল থেকেই গুলি ছোড়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনার তদন্ত চলছে।