বগুড়ায় নৌডাকাতি ১০ লাখ টাকা লুট হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে গত বৃহস্পতিবার সকালে নৌ-ডাকাতি হয়েছে। ডাকাতেরা পাঁচজন গরু ব্যবসায়ীকে পিটিয়ে ১০ লক্ষাধিক টাকা, পাঁচটি মুঠোফোন সেট ও তাঁদের নৌকা লুট করে নিয়ে গেছে। আহতরা জানান, তাঁরা বৃহস্পতিবার সকালে উপজেলার সুজালিপাড়া চর থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার হাটবাড়ি চরে গরু কিনতে যাচ্ছিলেন। হাটবাড়ি চরের কাছে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে ১৬-১৭ জন ডাকাত এসে তাঁদের নৌকায় উঠে মারপিট শুরু করে। ডাকাতেরা আগ্নেয়াস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা, পাঁচটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয়। ব্যবসায়ীরা চিৎকার শুরু করলে নদীর আশপাশের লোকজন এগিয়ে আসে।