বগুড়ায় পরিবহন শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মাহবুব (২৬) নামের এক পরিবহন শ্রমিককে গত বুধবার রাতে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। তিনি বগুড়া শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ার আবদুল জব্বারের ছেলে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুব বাসের হেলপার ছিলেন। বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফিরে খাওয়া সেরে রাত নয়টার দিকে সিগারেট আনার জন্য পাশের দোকানে যান। এরপর রাতে আর ফিরে না এলে তাঁর বাকপ্রতিবন্ধী স্ত্রী পরিবারের অন্যদের বিষয়টি জানান। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে মাহবুবের লাশ পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মাহবুবের শরীরে ৩২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।