বগুড়ায় পরিবেশ আইন ও সচেতনতাবিষয়ক কর্মশালা
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ আইন ও পরিবেশ সচেতনতাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা গত রোববার বগুড়ায় শুরু হয়েছে। শহরের নিশিন্দারা এলাকায় অবস্থিত পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. মনোয়ার ইসলাম। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক মো. নাজমুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমলারঞ্জন দাস, বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) আর এস এম মুনিরুল ইসলাম, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, বগুড়া জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান। প্রশিক্ষাণার্থীদের মধ্যে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংগঠন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর কনসালটেন্ট মোবারক হোসেন তালুকদার।