বগুড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাদার সঙ্গে বেড়াতে বেরিয়েছিল পাঁচ বছর বয়সী যমজ দুই বোন তিশা ও তিথি। দুই বোনকে বাইরে অপেক্ষা করতে বলে বাড়ির অদূরে মসজিদে আসরের নামাজ পড়তে যান দাদা।নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দাদা তিশা ও তিথিকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় মসজিদের পাশের পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। গত শুক্রবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর তেঁতুলিয়াপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিশা ও তিথি মুরাদপুর তেঁতুলিয়াপাড়ার আবদুর রাজ্জাকের মেয়ে।পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার পথে ওই পুকুরে পড়ে তারা মারা গেছে।প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশের পুকুর থেকে তিশা ও তিথির লাশ উদ্ধারের পর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাতে তাদের লাশ দাফন করা হয়।