বগুড়ায় প্রচণ্ড গরমে নয় স্কুলছাত্রী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরম ও দাবদাহে হাঁপিয়ে উঠেছে বগুড়া সদরসহ বিভিন্ন উপজেলার মানুষ। এর মধ্যে লোডশেডিং চলায় বিদ্যুৎ গ্রাহকেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। গত মঙ্গলবার বগুড়ায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার গাবতলী শহীদ জিয়া উচ্চবিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে প্রচণ্ড গরমে নয়জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরা হচ্ছে গাবতলীর মাস্টারপাড়ার আবদুল মান্নানের মেয়ে ছলনা খাতুন (১৪), মহসিন আলীর মেয়ে মীম (১৪), হাছনাপাড়া গ্রামের ছালেক উদ্দিনের মেয়ে সাবিনা (১৫), শাহজাহান আলীর মেয়ে সাথী (১৬)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বগুড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বগুড়া অঞ্চলে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ১৩০ মেগাওয়াট। অথচ সরবরাহ পাওয়া যাচ্ছে মোট চাহিদার ২০ ভাগ।