প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে বগুড়ায় গতকাল রোববার প্রথম দিনে অনুষ্ঠিত হলো চেঞ্জস দ্য গেম রোড শো। বগুড়ার সরকারি আযিযুল হক কলেজ ও বগুড়া জিলা স্কুলমাঠে বিপুল শিক্ষার্থী ও দর্শকের উপস্থিতিতে এই গেম শো হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জন বিজয়ী হয়েছেন।সকালে সরকারি আযিযুল হক কলেজে ক্রিকেট খেলে প্রথম হন সোহাগ ও অপূর্ব, দ্বিতীয় রেজাউল ও আরিফুল এবং তৃতীয় হন সাদিকুল ও রয়েল। বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ। বিকেলে বগুড়া জিলা স্কুলমাঠে খেলায় প্রথম হন আকাশ ও আল ইমরান, দ্বিতীয় উদয় ও অনিক এবং তৃতীয় হন সাকির ও প্রসেনজিৎ। জিলা স্কুলমাঠে পুরস্কার বিতরণ করেন স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ। উপস্থিত ছিলেন পেপসির আঞ্চলিক ব্যবস্থাপক এস এম আসাদুজ্জামান, সংগঠক আছাদুর রহমান।