বগুড়ায় ফিলিং স্টেশনে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে কর্মচারীদের জিমিঞ্চ করে নগদ দুই লাখ ১৮ হাজার টাকা, তিনটি মুঠোফোন সেট ও ছয় পাত্র (কনটেইনার) মবিল লুট করে নিয়ে গেছে। ফিলিং স্টেশনের মালিক এম এ মোমিন জানান, রাত আড়াইটার দিকে তাঁর তিন কর্মচারী সাইফুল ইসলাম, নজমুল হক ও রুবেল মিয়া দায়িত্বে ছিলেন। ঘন কুয়াশার কারণে তাঁরা ক্যাশ কাউন্টারের দরজা ভেতর থেকে আটকে অবস্থান করছিলেন। রাত আড়াইটার দিকে অস্ত্রধারী ডাকাত দল ক্যাশ কাউন্টারের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে ওই তিনজনকে জিমিঞ্চ করে। এরপর সিন্দুক ভেঙে ও ক্যাশ থেকে দুই লাখ ১৮ হাজার টাকা, তিনটি মুঠোফোন সেট ও ছয়টি মবিলভর্তি কনটেইনার লুট করে নিয়ে যায়।