প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় শুরু হয়েছে আট দিনব্যাপী একুশে বইমেলা। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় বগুড়ার শহীদ খোকন পার্কের সামনে ওই মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। জেলা প্রশাসনের সহযোগিতায় মেলার অয়োজন করেছে বগুড়ার সন্মিলিত সাংস্কৃতিক জোট। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজামেঞ্চল হক, বগুড়া পৌর মেয়র মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ, সাংবাদিক যাহেদুর রহমান, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।