বগুড়ায় বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় জমে উঠেছে নয় দিনব্যাপী অমর একুশের বইমেলা। সময় যত গড়াচ্ছে মেলায় আগত পাঠক-লেখক ও দর্শনার্থীর সংখ্যা তত বাড়ছে। ২০ ফেব্রুয়ারি থেকে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শুরু হওয়া এই বইমেলায় গতকাল বুধবারও ছিল উৎসাহী লোকজনের উপচে পড়া ভিড়। আগামীকাল শুক্রবার বইমেলা ‘শিশুদের দিবস’ ঘোষণা করা হয়েছে। এদিন মেলায় স্টলগুলোতে শিশুতোষ বই বিশেষ ছাড়ে বিক্রি করা হবে। এ ছাড়া শিশুদের জন্য পরিবেশিত হবে শিশু সংগঠনের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। বগুড়া প্রতিনিধি|