বগুড়ায় বজ্রপাতে একই পরিবারের তিন গৃহবধূ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার গাবতলী উপজেলায় গতকাল শুক্রবার বজ্রপাতে একই পরিবারের তিন গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচজন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামে বিকেল চারটার দিকে ঝড় ও বৃষ্টির মধ্যে বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়ে স্থানীয় বাসিন্দা আলেমউদ্দিনের স্ত্রী মুগলি বেগম (৪০), দেলোয়ারের স্ত্রী প্রিয়া বেগম (৪২) ও জিল্লুর রহমানের স্ত্রী গফুরন বিবি (৪৫) বজ্রপাতে নিহত হন। নিহত তিনজন আপন জা (আপন তিন ভাইয়ের স্ত্রী)। বজ্রপাতে নিহত ব্যক্তিদের আরেক জা গোলাপি খাতুনসহ (৪০) পাঁচজন আহত হয়েছেন। দুর্গহাটা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।