বগুড়ায় বলবর্ধক পানীয় উৎপাদনের দায়ে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় যৌন উত্তেজক ওষুধ ও বলবর্ধক পানীয় উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত করার অপরাধে একটি ওষুধ উৎপাদনকারী কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার বগুড়া শহরতলির ঝোপগাড়ী এলাকায় অভিযান চালিয়ে কারখানাটিকে জরিমানা করেন।
র্যাব-১২ বগুড়ার সহকারী পুলিশ সুপার মশিউর রহমান জানান, ঝোপগাড়ী এলাকায় আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনের নামে দীর্ঘদিন ধরে দিদার আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওই কারখানায় যৌন উত্তেজক সিরাপ, বড়ি ও বলবর্ধক পানীয় উৎপাদন করা হচ্ছিল। পুলিশের গোয়েন্দা শাখার মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ভ্রাম্যমাণ আদালত নিয়ে সেখানে অভিযান চালান।