বগুড়ায় বাস উল্টে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলার ভাগদূর্গায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমানের তথ্যমতে, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস জয়পুরহাটের আক্কেলপুরে যাচ্ছিল। ভাগদুর্গা এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন চালকের সহকারী জয়ন্ত বসাক (২৭) ও কলেজছাত্র নাদিম তালুকদার (১৮)। নাদিম দুপচাঁচিয়া জে কে ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি দুপচাঁচিয়ার মহিষমুন্ডা গ্রামে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।