বগুড়ায় বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিভাগীয় ‘তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভা’ শীর্ষক বিএনপির এক প্রতিনিধি সভা আজ শনিবার বগুড়ায় অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সাংসদ মওদুদ আহমদ।দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠেয় এ সভায় বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার ৮৭০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। আলোচক হিসেবে থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, মাহমুদুর রহমান, আবদুল হাই সিকদার, এরশাদ মজুমদার প্রমুখ। সভাকে কেন্দ্র করে বগুড়া শহরের বিভিন্ন সড়কে গেট নির্মাণ করা হয়েছে। মাটিডালি মোড়, বনানী মোড়, চারমাতা, তিনমাথা এলাকায় দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।