প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের লাগাতার ‘মিথ্যাচার’ ও ‘কটূক্তি’র প্রতিবাদে বগুড়ায় তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি।
গতকাল শুক্রবার শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম।
কর্মসূচির মধ্যে রয়েছে ৮ জুন জেলার ১২ উপজেলার ১০৮টি ইউনিয়নে একযোগে মানববন্ধন, ১০ জুন জেলার ১২টি পৌরসভার ১১২টি ওয়ার্ডে মানববন্ধন এবং ১২ জুন জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ৷
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি ফজলুল বারী তালুকদার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা বিএনপির উপদেষ্টা শোকরানা ও সাবেক সভাপতি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন৷