বগুড়ায় বেলাল হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের বেলাল হত্যা মামলার রায়ে অভিযুক্ত এক দম্পতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের উত্তর চেলোপাড়ার বাচ্চু মিয়া (৪০) ও তাঁর স্ত্রী মাবিয়া খাতুন (৩৫)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, শহরের বাদুরতলা এলাকার দনসন আলী শেখের ছেলে বেলাল তাঁর স্ত্রী নার্গিস বেগমকে নিয়ে শহরের উত্তর চেলোপাড়ায় ভাড়া বাসায় বাস করতেন। ২০০৪ সালের ২২ মে ভোর সাড়ে চারটার দিকে বেলাল তাঁর ব্যবসার কাজের উদ্দেশে শহরের দিকে বের হন। এ সময় আসামিরা পূর্বশত্রুতার জের ধরে তাঁর পথরোধ করে। চুরির অপবাদ দিয়ে বেলালকে রড দিয়ে বেদম মারপিট এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।