বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলার চকলোকমান এলাকায় গতকাল শুক্রবার রুবেল (৪৫) নামের এক বালু ব্যবসায়ী খুন হয়েছেন। পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে। তাঁর বাড়ি চকলোকমান এলাকায়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে দুই ভাগ্নে নিলয় ও নিক্কণ রামদা দিয়ে কুপিয়ে রুবেলকে গুরুতর জখম করেন। তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল পাঁচটার দিকে রুবেলের মৃত্যু হয়।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিলয় ও নিক্কণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।