বগুড়ায় ভাইকে হত্যার দায়ে দুই ভাইয়ের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় স্কুল শিক্ষক সাদেকুল ইসলাম হত্যা মামলায় দুজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গত সোমবার বগুড়া জেলা ও অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক কাজী শাহীনা নিগার এ রায় ঘোষণা করেছেন।ফাঁসির দণ্ডাদেশ পাওয়া দুজন সাদেকুলের আপন ভাই। তাঁরা হলেন আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের আবদুল কাদেরের ছেলে শাহাদত হোসেন (৫৫) ও আবদুল মালেক (৫০)। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন শাহাদতের দুই ছেলে বকুল (২৬) ও মুকুল (২৩)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন। মামলায় একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে বেলাল (৫০) খালাস পেয়েছেন।