বগুড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বাঁশগাড়ী গ্রামে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই ইয়াছিন আলী (৫০)।এ ঘটনায় নিহত ইয়াছিনের ছেলে এরশাদুল হক (২৩) আহত হয়েছেন। পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।শাজাহানপুর থানার পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী গ্রামের মৃত আবু সাঈদ মণ্ডলের ছেলে খোকা মিয়ার সঙ্গে তাঁর ছোট ভাই ইয়াছিন আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার সকাল নয়টার দিকে ইয়াছিন আলী বাড়ির সীমানায় একটি খুঁটি খোঁড়ার সময় তাঁর বড় ভাই খোকা মিয়া ও তাঁর ছেলেমেয়েরা হামলা করেন। একপর্যায়ে শাবলের আঘাতে ইয়াছিন আলী গুরুতর জখম এবং তাঁর ছেলে এরশাদুল হক আহত হন। ইয়াছিন আলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরশাদুল হককে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রামবাসী তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এঁরা হলেন সাজেদা বেগম (৪০), ফেরদৌসী বেগম (৪২) ও সেলিনা খাতুন (৩০)। এ ঘটনায় শাজাহানপুর থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত ইয়াছিনের ছেলে এরশাদুল হক। শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বলেন, আটক তিনজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।