বগুড়ায় মাদকসহ ২৩২ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিও রয়েছেন। গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় থানা ও গোয়েন্দা পুলিশ ওই অভিযান পরিচালনা করে।থানার পুলিশ জানায়, অভিযানে ৬৩৭ বোতল ফেনসিডিল, সাড়ে ২০ কেজি গাঁজা, দেড় লিটার মদ জব্দ করা হয়। পুলিশ এ সময় সদর থানা থেকে ৮৪ জন, সোনাতলায় ১৩, গাবতলীতে নয়, সারিয়াকান্দিতে ১৫, নন্দীগ্রামে পাঁচ, শাহজাহানপুরে ১৩, কাহালুতে ১৪ এবং অন্য পাঁচ থানা থেকে আরও ৬১ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া গোয়েন্দা পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করে। এ সময় ১৮টি নম্বরবিহীন অবৈধ মোটরসাইকেলও জব্দ করা হয়।