বগুড়ায় মামলা চাঁদপুরে স্থিতাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করায় বগুড়ায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বাতিলের জন্য বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই কারণে কয়েকজন প্রার্থী মামলা করায় চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় স্বাস্থ্য সহকারী নিয়োগের ওপর আদালত স্থিতাবস্থা জারি করেছেন। আদালত মঙ্গলবার এই স্থিতাবস্থা জারি করেন।বগুড়ায় নিয়োগ বাতিলের জন্য মামলা করা হয়েছে। এতে যাঁদের বিবাদী করা হয়েছে তাঁরা হলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, বগুড়ার সিভিল সার্জন আবদুল হক, জেলা প্রশাসক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব শওকত রশীদ চৌধুরী, পরিচালক বায়োজীদ খুরশীদ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব।বৃহস্পতিবার বগুড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবদুল আজিজসহ সাতজন বগুড়ার প্রথম জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। চাঁদপুরে স্বাস্থ্য সহকারী পদে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করায় জেলা সিভিল সার্জনসহ নিয়োগ কমিটির অপর চার সদস্যর বিরুদ্ধে চাঁদপুরের জ্যেষ্ঠ সহকারী জজের আদালতে মামলা হয়েছে। চাকরিপ্রার্থী মতলব দক্ষিণ উপজেলার ডিংগাভাঙা গ্রামের মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার ছেলে আবু ইউসুফ মিয়া, হাজীগঞ্জের মুক্তিযোদ্ধা লোকমান পাটোয়ারীর মেয়ে ফারহা শাহনীন এবং একই এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল হালিমের মেয়ে উম্মে কুলসুম মঙ্গলবার এ মামলা করেন। জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচরক রোকেয়া আক্তার একই দিন সিভিল সার্জনকে নিয়োগ-সংক্রান্ত কার‌্যাবলী স্থিতাবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন।