বগুড়ায় মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন রাসেল আহমেদ (পঞ্চম বর্ষ), তানভীর আহমেদ (দ্বিতীয় বর্ষ), আশিকুজ্জামান (চতুর্থ বর্ষ) ও আলভী আহমেদ (পঞ্চম বর্ষ)। তাঁরা ওই মেডিকেল কলেজের হাসপাতালে চিকিত্সাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম বলেন, চলচ্চিত্র উত্সবের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে বিরোধে ছাত্রলীগের দুই পক্ষের বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই আজ সংঘর্ষের ঘটনা ঘটে।