বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আমিনুল ইসলাম (৩০) নামের এক যুবদল নেতাকে গতকাল সোমবার কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।নিহত আমিনুল ইসলাম বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড শাখা যুবদলের সভাপতি ছিলেন। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার রাজাপুর গ্রামে। বাবার নাম সামছুদ্দিন সরদার।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুর গ্রামের পার্শ্ববর্তী ডাকুরচক সোনারপাড়া এলাকার বালুমহাল থেকে বালু উত্তোলন ও বিক্রি নিয়ে যুবদল নেতা আমিনুলের সঙ্গে ওই এলাকার অপর একটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল ডাকুরচক শ্মশানঘাট এলাকায় আমিনুলের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাগিবতণ্ডা হয়।