বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার হয়নি কেউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার গাবতলীতে যুবলীগের নেতা তারিকুল ইসলাম হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারিকুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার গাবতলীতে যুবলীগের নেতা-কর্মীরা মানববন্ধন করেন। ৯ সেপ্টেম্বর একদল সন্ত্রাসী গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গাবতলী পৌর যুবলীগের সভাপতি তারিকুল ইসলামকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় গাবতলী পৌরসভার মেয়র মোরশেদ মিলটনসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।