বগুড়ায় রেলওয়ের জায়গার ১০৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করতে বগুড়ায় অভিযান শুরু হয়েছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেল বিভাগ। বৃহস্পতিবার দিনভর অভিযানে ১০৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া রেলের জমি ইজারা নিয়ে তা বিক্রির অভিযোগে রুহুল আমিন নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ মোস্তাকিম ও রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আবু সাঈদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। বগুড়া শহরের ১ নম্বর রেলগেট থেকে রেললাইনসংলগ্ন স্থান থেকে ১০৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়। কৃষিকাজে রেলের জমি লিজ নিয়ে তা বিক্রির অভিযোগে জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক রুহুল আমিনের বিরুদ্ধে মামলা করেছেন রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তা। কয়েক দিন আগে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রথম আলোয় রেলের জায়গা ভরাট করে দোকান করার সংবাদ প্রকাশিত হয়। বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আবু সাঈদ এই মামলার কথা স্বীকার করেছেন।