বগুড়ায় রোববার সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় আগামী রোববার ভোর ছয়টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং অবরোধ চলাকালে যুবদল নেতা ইউসুফ আলীকে গুলি করে হত্যা, অসংখ্য নেতা-কর্মীকে গুলিবিদ্ধ করা, বগুড়া শহর যুবদলের সভাপতি মাসুদ রানাকে সাজানো মামলায় গ্রেপ্তারসহ বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন ও গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি করে এর প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়।
১৮ দলের সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে মুঠোফোনে জানান, সকাল সাড়ে ১০টায় শহরের নওয়াববাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে এই হরতালের ঘোষণা দেওয়া হয়। তবে সংবাদপত্রবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবারের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।