বগুড়ায় শিক্ষকদের জন্য কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সন্ধ্যায় শহরতলির নওদাপাড়ায় হোটেল মম-ইনে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা ওয়েকহ্যাম। অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তা সাহেলী নাজ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল-আলম, পুলিশ সুপার আসাদুজ্জামান, পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন প্রমুখ।