বগুড়ায় শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। গতকাল বুধবার কলেজ কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।ইন্টার্নি চিকিৎসক পরিষদ শজিমেক শাখার সভাপতি সুবর্ণ রায় জানান, এক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, নিরাপত্তার আশ্বাস ও হামলাকারী আদালতে আত্মসমর্পণ করায় তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে বুধবার দুপুর থেকে কাজে যোগ দিয়েছেন।