বগুড়ায় শিবিরের ১৩ কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে জামিলনগর এলাকায় কয়েকটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ১৩ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া সদর থানার পুলিশ এ অভিযান চালায়।
আটক সবাই বগুড়ায় সাম্প্রতিক সময়ে সহিংস ঘটনার মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে শহর শিবিরের প্রচার সম্পাদক মিজানুর রহমান দাবি করে বলেন, যাঁদের আটক করা হয়েছে, তাঁরা সবাই নিরীহ ছাত্র। তাঁরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান প্রথম আলোকে জানান, আটক হওয়া শিবিরের ১৩ জনই বগুড়ায় সাম্প্রতিক সময় ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় করা মামলার আসামি।