বগুড়ায় শিবিরের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের জামিলনগর এলাকায় গতকাল শুক্রবার দুপুরে বেশ কয়েকটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ইসলামী ছাত্রশিবিরের ১৩ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া কর্মীরা হলেন নুরুন্নবী, শফিকুল ইসলাম, জাকারিয়া, আতিকুর রহমান, উমর ফারুক, ফেরদৌস, মুনিরুজ্জামান, সিরাজুল ইসলাম, ফওজুল কবির, তাজুল ইসলাম, আহমেদ নূর, রকিবুল ইসলাম ও আলমগীর হোসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফায়জুর রহমান বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে শহরের জামিলনগর এলাকায় বেলা ১২ টা থেকে একটা পর্যন্ত শিবিরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালানো হয়। সেখান থেকে শিবিরের ১৩ জন কর্মীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ককটেল বিষ্ফোরণ, ভাঙচুরসহ বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।