বগুড়ায় শিশুসহ নয়জন অ্যানথ্রাক্সে আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় নারী ও শিশুসহ নয়জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান অ্যানথ্রাক্স সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন।অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে বগুড়া সদরের শাখারিয়া নামাপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু বক্কর (৬) ও মেয়ে কুলসুম (৮), বকুল শেখের ছেলে মেহেদী (১০), আবদুল কাইয়ুমের ছেলে হাবিবুর (৯), আবদুল কাদেরের ছেলে মিত্তাদুল (৮), আবদুল হালিম (৩৪), রবিউল করিম (২২), আইনুল (৩৭) ও শিলা (১৬)। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ সাইদুর রহমানের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।