বগুড়ায় সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার গাবতলী উপজেলায় আম পাড়া নিয়ে কলহের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে খলিলুর রহমান খাঁ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার উপজেলার একটি বিদ্যালয়ের গাছ থেকে স্থানীয় ধলু খাঁর ছেলে স্বপন আম পাড়ছিল। এ সময় স্বপনকে একই গ্রামের শহীদুল ইসলাম বাধা দিলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে শনিবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে সালিসে মীমাংসা হয়ে যায়। তবে সালিস শেষে ফেরার পথে খলিলুরের ছেলে মিনহাজুলের সঙ্গে স্থানীয় সিদ্দিকের সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের লোকজনের সংঘর্ষে খলিলুর নিহত হন।