বগুড়ায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার তিন গুণীজনকে সংবর্ধনা দিয়েছে নাগরিক সংবর্ধনা কমিটি। গতকাল শুক্রবার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে বগুড়ার দুই প্রবীণ নাট্যাভিনেতা মাহফুজুল বারী ও খন্দকার গোলাম কাদের এবং দেশের ঐতিহ্যবাহী সংগঠন বগুড়া ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা তৌফিকুল আলমকে আজীবন সম্মাননা পুরস্কার ও বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক, বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান। সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।