বগুড়ায় সমিতির টাকা আত্মসাতের ঘটনায় মামলার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায় সমিতির সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে বগুড়ার একটি সমিতির চেয়ারম্যান ও জেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশন এ মামলার অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
যাঁদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে, তাঁরা হলেন বগুড়ার তৎকালীন জেলা সমবায় কর্মকর্তা (বর্তমানে পাবনা জেলা সমবায় কর্মকর্তা) মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বগুড়া কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।
দুদকের সূত্র বলেছে, ওই দুজন পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বগুড়া কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি লিমিটেড থেকে ১ কোটি ২৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। তাঁরা ওই টাকা তুলে সমিতির কাজে ব্যবহার না করে আত্মসাৎ করেন বলে অনুসন্ধানে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।