বগুড়ায় সরকারি জায়গায় নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধি-দপ্তরের আবাসিক এলাকার প্রাচীর ভেঙে ব্যক্তিগত ব্যবহারের জন্য নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ করা হয়েছে। তবে বেদখল হয়ে যাওয়া জায়গা এখনো পুনরুদ্ধার হয়নি।প্রথম আলোয় গতকাল বৃহস্পতিবার সংবাদ প্রকাশের পর দখলকারী নিজ উদ্যোগে নির্মাণাধীন প্রাচীরের কিছু অংশ ভেঙে ফেলেন। জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জায়গা পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।