বগুড়ায় সাংবাদিকদের প্রশিক্ষণ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় ‘ট্রেনিং ফর জার্নালিস্ট ট্রেইনারস’ প্রশিক্ষণ কর্মশালা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। বেসরকারি সংস্থা নিউজ নেটওয়ার্কের আয়োজনে শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে এ কর্মশালায় অংশ নেন বগুড়ার ১৫ জন সাংবাদিক।শেষ দিনে নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান এ প্রশিক্ষণের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, দিন দিন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকতার সুযোগ তৈরি হচ্ছে। ঢাকা ও ঢাকার বাইরের তরুণ ও উদ্যমী সাংবাদিকদের দক্ষ করে তোলার লক্ষ্যেই এ কর্মশালা, যাতে জ্যেষ্ঠ সাংবাদিকেরা নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে যুগোপযোগী করে গড়ে নিতে পারেন। বৈশাখী টেলিভিশনের সিইও চিফ অব নিউজ মঞ্জুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।