বগুড়ায় সামাজিক দূরত্ব মেনে ৫২০ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দূরত্ব মেনে ৫২০ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিল বগুড়া ভান্ডার জুট ও টোয়াইন ইন্ডাস্ট্রিজ এবং বগুড়া ভান্ডার অটো ফ্লাওয়ার মিল।
আজ রোববার তাদের বগুড়ার দরগাহাট কাহালুস্থ মিলে ৫২০ জন শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করে।
খাদ্য সামগ্রীর মধ্য ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ২ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ টা লাউ, ২ কেজি পেঁয়াজ, ২৫০ গ্রাম শুকনা মরিচ ও একটি সাবান।
বগুড়া ভান্ডারের এমডি তৌহিদ পারভেজ বিপ্লব জানান আগামীকাল সোমবারও মিলের আশপাশে কর্মহীন হয়ে পড়া ৫০০ টি হতদরিদ্র শ্রমজীবী ও তাদের পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি