বগুড়ায় সার ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলার প্রত্যন্ত পল্লিতে গত রোববার রাতে আবু বকর সিদ্দিক (৩০) নামের এক সার ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি উপজেলার দিগদাইর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আবদুল মালেক মুন্সির ছেলে।পাঠানপাড়া গ্রামের বাসিন্দারা জানান, গতকাল সকালে স্থানীয় কয়েকজন পাঠানপাড়া মোড় দিয়ে যাওয়ার সময় পাশের খেতের মধ্যে একটি লাশ দেখতে পান। তাঁরা কাছে গিয়ে দেখেন, নিহত ব্যক্তি এই এলাকারই খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী আবু বকর সিদ্দিক। তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানান। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ধারালো অস্ত্র দিয়ে আবু বকরের মাথা ও ঘাড়ে কোপানো হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে নিহত ব্যক্তির ভাই রবিউল ইসলাম কারও নাম উল্লেখ না করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।