বগুড়ায় সার্ভার স্টেশন ভবনের কাজ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের খান্দার এলাকায় নির্বাচন কমিশনের জেলা সার্ভার স্টেশন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ কাজের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।
এ সময় সেখানে বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলীসহ জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, প্রায় এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এই সার্ভার স্টেশনের জন্য তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে।