বগুড়ায় সেই কৃষকের জমির দখল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় অসহায় সেই কৃষকের জমির দখল হস্তান্তর কার্যক্রম স্থগিত করেছে জেলা প্রশাসন। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এক চিঠিতে এই নির্দেশ দিয়েছেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে উভয় পক্ষকে জানানো হয়েছে, ওই জমির বিষয়ে হাইকোর্টের সার্টিফাইড কপি উপস্থাপন না করা পর্যন্ত দখল দেওয়ার কার্যক্রম স্থগিত থাকবে। যুক্তিসংগত সময়ের মধ্যে আপিল করা হয়েছে কি না, তা জানাতে জমির মালিককে অনুরোধ করা হয়েছে। হয়ে থাকলে আপিল বিভাগের আদেশ বাস্তবায়ন করা হবে। আগের সব কার্যক্রম প্রত্যাহার করা হয়েছে।কৃষক এলাহী বক্স চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদের ইটের প্রাচীর ভেঙে ফেলার দাবি জানিয়েছি।’বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ কৃষকের দুই কোটি টাকার জমি জেলা প্রশাসনের সহযোগিতায় দখলে নিয়েছেন। হাইকোর্টের রায়ের কপি না আসতেই প্রভাব খাটিয়ে তিনি এই কাজটি করেন। ২০ জুন প্রথম আলোয় এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়।