বগুড়ায় সেই তিন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বগু-ড়ায় তিন পুলিশ কর্মকর্তাকে রোব-বার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন—জেলার শেরপুর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) রফিকুল ইসলাম, বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপপরিদর্শক আব্দুস সালাম ও বগুড়া শহর ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান।উপপরিদর্শক আব্দুস সালামের বিরুদ্ধে শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত এক গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠায় গত বুধবার তাঁকে প্রত্যাহার করা হয়। আর ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শহর ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমানকে গত বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়। শেরপুর শহরের একটি আবাসিক হোটেলে ঢুকে মাতলামির অভিযোগে টিএসআই রফিকুল ইসলামকে গত ৮ ডিসেম্বর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।