বগুড়ায় বাস উল্টে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় আজ বৃহস্পতিবার বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। ছবি: সোয়েল রানা
বগুড়ায় আজ বৃহস্পতিবার বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। ছবি: সোয়েল রানা

বগুড়া সদরে সেতু সংলগ্ন পিলারে ধাক্কা খেয়ে বাস উল্টে যাওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে রংপুর-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন শিশু। তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শাহীন-শাওন পরিবহনের বাসটি গাইবান্ধা থেকে বগুড়ার দিকে আসছিল। বগুড়ার বাস টার্মিনাল থেকে কিছুটা দূরে একটি সেতু থেকে নামার সময় বাসটি সেতুসংলগ্ন পিলারে ধাক্কা খেয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে।
বগুড়া উপশহর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম এ ঘটনা সম্পর্কে জানেন বলে জানিয়েছেন।

বগুড়ায় আজ বৃহস্পতিবার বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। ছবি: সোয়েল রানা
বগুড়ায় আজ বৃহস্পতিবার বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। ছবি: সোয়েল রানা